ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ থেকে হজ নিবন্ধন শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতিতে এবার হজে পারবেন সর্বোচ্চ ১০ হাজার হাজি। কারা হজের সুযোগ পাবেন তা নির্ধারণে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নিবন্ধন। ১০ জুলাই পর্যন্ত এ নিবন্ধন চলবে। যারা হজের সুযোগ পাবেন তাদের নাম ঘোষণা করা হবে আগামী ১৩ জুলাই। সৌদি আরবস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত মাসে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, করোনার বিস্তার রোধে এ বছর এক হাজারেরও কম হাজির অংশগ্রহণে হজ পালিত হবে। পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, অনধিক ১০ হাজার হাজি হজে অংশ নিতে পারবেন। তবে শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে আগে থেকেই বাস করা বিদেশিরা এ বছর হজে অংশ নিতে পারবেন। বাংলাদেশ বা বিদেশ থেকে এবার কেউ হজে যেতে পারবেন না। মাকসুদুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে কেউ না পারলেও সৌদিতে বাস করা বাংলাদেশি নাগরিকরা হজে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। তবে সৌদিতে বাস করা বাংলাদেশিদের কতজন হজ করার সুযোগ পাবেন, তা নির্ভর করছে সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর। এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি। সৌদি সংবাদমাধ্যমের বরাতে তিনি জানান, সৌদিতে থাকা বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে হাজি নির্বাচন করা হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ পালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ থেকে হজ নিবন্ধন শুরু

আপডেট টাইম : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০