ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাজিলে শুরু হচ্ছে চীনের টিকার ট্রায়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে নাকাল ব্রাজিল। মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। কিছুদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকার ট্রায়াল শুরু হয়েছে সেখানে। এবার সাও পাওলোর গভর্নর জানিয়েছেন ২০ জুলাই থেকে চীনের সরকারি সংস্থা সিনোভ্যাকের তৈরি একটি সম্ভাব্য  কোভিড-১৯ টিকার ট্রায়াল শুরু করতে যাচ্ছে। ৯ হাজার স্বেচ্ছাসেবীকে দেওয়া হবে এই টিকা। খবর আল জাজিরার।

সবচেয়ে সম্পদশালী ও সবচেয়ে জনবহুল প্রদেশ সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া বলেছেন, ‘আগামী ২০ জুলাই থেকে আমরা চীনের সরকারি সংস্থা সিনোভ্যাকের তৈরি সম্ভাব্য একটি করোনাভাইরাসের টিকা মানবদেহে প্রয়োগ শুরু করবো। এটা বুটানটান ইন্সটিটিউটের অংশীদারিত্বে চালানো হবে। সাও পাওলোর ১২টি গবেষণা কেন্দ্র ও অন্যান্য রাজ্যের ৪টি কেন্দ্র থেকে মোট ৯ হাজার স্বেচ্ছাসেবীকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে এই টিকা।’

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে ব্রাজিল দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ২৩ হাজার ২৮৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬৫ হাজার ৪৮৭ জন। সেরে উঠেছে ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাজিলে শুরু হচ্ছে চীনের টিকার ট্রায়াল

আপডেট টাইম : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০