ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় শ্রীলঙ্কায় মুসলিমদের লাশ পোড়ানোর বিরুদ্ধে পিটিশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলঙ্কায় করোনায় মৃত ব্যক্তির দেহ পুড়িয়ে ফেলা নিয়ে স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ করোনাভাইরাসে মারা যাওয়া মুসলিমদের মৃতদেহ পুড়িয়ে ফেলার ওপর জোর দিয়েছে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে মুসলিমরা ক্ষুব্ধ।

ইসলামি বিধান মতে মুসলিমদের মরদেহ দাহ করার কোনো সুযোগ নেই। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলছেন- মহামারির সুযোগ নিয়ে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই বিধানের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে আদালতে। এবিষয়ে শুনানি শুরু হবে ১৩ই জুলাই।

এ বিষয়ে শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আলি জাহির মাওলানা বলেন, ‘করোনায় মৃতদের কবর দেয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এর উপযুক্ত প্রমাণ থাকলে সরকারের এই নীতি মেনে নেবে মুসলিম সম্প্রদায়।’ সরকারের এমন নীতির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এ নেতা। তার দাবি, সরকার এসবের মাধ্যমে মুসলিমদের নিয়ে ‘কালো রাজনৈতিক এজেন্ডা’ বাস্তবায়নের চেষ্টা করছে।

গত ৩১ মার্চ দেশটিতে করোনায় প্রথম মুসলিমের মৃত্যুর পর স্থানীয় বেশ কিছু মিডিয়া প্রাণঘাতী এই ভাইরাস ছড়ানোর জন্যে সরাসরি মুসলিম সম্প্রদায়ের ওপরই দোষ চাপাচ্ছে। যদিও শ্রীলঙ্কায় এ পর্যন্ত করোনায় মাত্র ১১ জন মানুষ মারা গেছেন। তাদের সবার মরদেহই পোড়ানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় শ্রীলঙ্কায় মুসলিমদের লাশ পোড়ানোর বিরুদ্ধে পিটিশন

আপডেট টাইম : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০