ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়া সামনে আসবেন আমরা জয়ী হবো মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মাথানত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। বিএনপি উঠে দাঁড়াবে ফিনিক্স পাখির মতো এবং জয়ী হবে। বেগম খালেদা জিয়া সামনে আসবেন। তারেক রহমান আমাদের সঙ্গে আসবেন, এসে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করবো এবং সব ধরনের সংকটকে মোকাবেলা করে আমরা জয়ী হবো।

রোববার (৫ জুলাই) বিকেলে উত্তরার বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে সিলেটের সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকার দুর্নীতি করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে মানুষ কোনো স্বাস্থ্য সেবা পাচ্ছে না। হাসপাতালে গেলে অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর বাদই দেন। সাড়ে তিন হাজার টাকার অক্সিজেন এখন ৩৬ হাজার, ৩৮ হাজার টাকা দাম হয়ে গেছে। গ্লাপস, মাস্ক, স্যানিটাইজার, সুরক্ষার সামগ্রী প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃতপক্ষে সরকারের কোনো উদ্যোগ নেই, তারা ব্যর্থ হয়ে গেছে এই কাজে।

তিনি বলেন, খুব কঠিন ছিল না এটাকে (করোনাভাইরাস) নিয়ন্ত্রণ করা। আপনারা দেখেছেন, ভিয়েতনাম নিয়ন্ত্রণ করেছে, কিউবা নিয়ন্ত্রণ করেছে, চীনে এতোবড় আক্রমণের পরে তারাও নিয়ন্ত্রণ করেছে, নিউজিল্যান্ড করেছে। অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে, তারা যদি কাজ করার মতো সত্যিকার অর্থেই একটা ভালো ইচ্ছা থাকে, তাহলে সে জনগণকে উদ্বুদ্ধ করে কাজগুলো করা খুব কঠিন ছিল না।

তিনি আরও বলেন, এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সরকার তাদের সম্পূর্ণ অজ্ঞতা, অদক্ষতা, অযোগ্যতার কারণে আজকে কোভিড সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বারবার ভুল সিদ্ধান্তের ফলে, একবার ঢাকা থেকে চলে যাওয়া আবার ঢাকায় নিয়ে আসা, আবার ঢাকায় কিছু কিছু অঞ্চল লকডাউন করা। এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি যে, কোরবানির ঈদ আসবে, এই ঈদের আবার কী ব্যাপক সামাজিক সংক্রামণ হবে।

ফখরুল বলেন, ‘আমরা দেখছি যে, সিলেটে গত কয়েকদিনের সংক্রমণ প্রচণ্ডভাবে বেড়েছে। ইট হ্যাজ বিকাম এ হটস্পট নাউ। আমি সিলেটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাই, সরকার কী করছে না করছে- এটা দেখার দরকার নেই। তারা যা করছে তারা করুক। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলোকে সফল করার জন্য সবাইকে নিয়ে এগিয়ে আসার চেষ্টা করুন। আজকে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, এটা একটা মহৎ উদ্যোগ। এটা নিয়ে কাজ করুন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারপরও বিএনপি কিন্তু আপনার কখনও মাথা নত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। আমি বিশ্বাস করি যে, বিএনপি উঠে দাঁড়াবে সেই ফিনিক্স পাখির এবং জয়ী হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসবেন সামনে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে আসবেন, এসে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব। সব ধরনের সংকটকে মোকাবিলা করে আমরা জয়ী হব। এটাই আমাদের প্রত্যাশা।’

সিলেটের সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অ্যাম্বুলেন্স সেবা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এ আলোচনা সভা হয়। এর শুরুতে সিলেটের সাবেক সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়া সামনে আসবেন আমরা জয়ী হবো মির্জা ফখরুল

আপডেট টাইম : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০