ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শেষ মুহূর্তে বদলে গেল তাজমহল খোলার সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় রবিবার এক টুইট বার্তায় জানিয়েছিল সোমবার থেকে খুলছে আগ্রার তাজমহল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। করোনা সংক্রমণ বেড়ে চলায় আজ সোমবার থেকে পর্যটকদের জন্য মোগল সম্রাট শাজাহানের স্মৃতিসৌধ খুলে দেয়া হচ্ছে না। রবিবার রাতে এক বৈঠক শেষে এ কথা জানানো হয়েছে।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর গত ১৭ মার্চ বন্ধ করে দেয়া হয়েছিল তাজমহল সহ আগ্রা জুড়ে থাকা সব দর্শনীয় স্থান।

এদিকে, সৌধগুলি পরিদর্শনের জন্য সাধারণ দর্শনার্থীদের কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে তার তালিকাও তৈরি হয়েছিল। কিন্তু গত দু’দিন ধরে আগ্রায় করোনা পরিস্থিতির অবনতি ঘটায় তাজমহল খুলে দেয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক হবে- তা নিয়ে প্রশ্ন তোলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এরপরই পরিস্থিতি পর্যালোচনায় পুরাতত্ত্ব বিভাগ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তদের সাথে বৈঠক করা হয়। সেখানে জনসমাগম হবে এবং ফের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হয়। ফলে পরিস্থিতি উন্নতির জন্য আরও কয়েকদিন অপেক্ষা করার পক্ষেই মত দেন সবাই। এরপরই তাজমহল সহ আগ্রার ঐতিহাসিক সৌধগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেষ মুহূর্তে বদলে গেল তাজমহল খোলার সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০