ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তিনি। জানিয়েছেন, কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসলেও তিনি শক্তিশালী ও তেজোময় বোধ করছেন।

কুরেশি টুইটে জানান, এদিন সকালের দিকে জ্বর জ্বর বোধ করছিলেন। লক্ষণ দেখে নিজেই কোয়ারেন্টাইনে চলে যান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হলেও নিজের বাড়িতে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কুরেশি।

তিনি বলেন, ‘আমি এখন কভিড-১৯ টেস্টে পজিটিভ। আল্লাহর রহমতে, আমি শক্তিশালী ও সক্রিয় বোধ করছি। বাড়িতে থেকেই আমি আমার কাজ চালিয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ক্ষমতাসীন পিটিআই বেশ কয়েকজন সদস্যসহ পাকিস্তানের অনেক রাজনীতিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার, সিন্ধ প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল, পিপিপি নেতা সাঈদ ঘানি, রেলওয়ে মন্ত্রী শেখ রশিদ আক্রান্ত হলেও তারা সবাই এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এ ছাড়া আরও প্রসিদ্ধ রাজনীতিবিদদের আক্রান্ত হওয়ার খবর এসেছে।

এদিকে পাকিস্তানে করোনাভাইরাসের প্রকোপ অব্যাহত আছে। দেশটিতে করোনাভাইরাসের প্রথম আক্রান্ত শনাক্ত হয় ২৬ ফেব্রুয়ারি। এর মধ্যে দেশটিতে আক্রান্ত ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৯:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০