ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আর নেই প্রবীণ সাংবাদিক ফারুক কাজী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক কাজী আর নেই (ইন্না … রাজিউন)। আজ শুক্রবার সকাল আটটায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংবাদিক ফারুক কাজী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ভাই ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত, সহকর্মী রেখে গেছেন।

তিনি বাংলার বানী, দেশ বাংলা, ইউএনবি, বাসস, বাংলাদেশের খবর, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন। ১৯৯৬ সালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন, পরে তাকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়। ২০০২ সালে তিনি দেশে ফিরে বার্তা সংস্থা ইউএনবিতে যোগ দেন।

আজ শুক্রবার বাদ জুম্মা এলিফ্যান্ট রোডে স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ফারুক কাজী আইন ও আদালত বিষয়ক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ল রিপোর্টার্ ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজুসহ পেশাজীবি বিভিন্ন ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ।

ফারুক কাজীর মেয়ে আরশি কাজী তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, তার বাবাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আর নেই প্রবীণ সাংবাদিক ফারুক কাজী

আপডেট টাইম : ০২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০