ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাস আবার জেকে বসতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে ৩৬টিতে করোনা টেস্টে পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে ২৪ ঘণ্টায় বিশ্বে এর আগে আক্রান্তের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ে বাড়তে থাকায় শঙ্কা করা হচ্ছে বিভিন্ন রাজ্যের আইসিইউ বেডের সংকট দেখা দেওয়ার।

এর আগে গেল ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছিল। সেই রেকর্ড ভেঙে ২ জুলাই যুক্তরাষ্ট্রে আক্রান্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সর্বোচ্চ ১০ হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছে। যা ওই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আগেরদিন সেখানে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৫৬৩ জন।

আক্রান্তের সংখ্যা রেকর্ড ছোঁয়ার দিনে ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘আমি মনে করি, এটা আসলে নিশ্চিত যে আমরা সঠিক পথে নেই। আজকের আক্রান্তের সংখ্যা প্রমাণ করে আমরা অবনতির দিকে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত

আপডেট টাইম : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০