ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বজুড়ে একদিনে করোনায় শনাক্ত দুই লাখের বেশি মৃত্যু সাড়ে পাঁচ হাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। প্রথমবার পৃথিবীজুড়ে ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখের বেশি। একদিনে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ। ফলে মৃতের সংখ্যা সোয়া পাঁচ লাখ ছুঁইছুঁই। আর মোট আক্রান্ত এক কোটি ১০ লাখ।

এদিকে ছয় শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ সাড়ে ৩১ হাজার। মোট আক্রান্ত ২৮ লাখ ৩৪ হাজার মানুষ। মহামারির ছয়মাসে প্রথমবার রেকর্ড ৫৭ হাজার নতুন সংক্রমণ দেখেছে দেশটি। তবে বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছেন ১৩শ’ মানুষ। মোট মৃত্যু ৬২ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ।

বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে, যা স্পেনের চেয়েও বেশি। আক্রান্ত দু’লাখ ৩৫ হাজারের মতো মানুষ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বজুড়ে একদিনে করোনায় শনাক্ত দুই লাখের বেশি মৃত্যু সাড়ে পাঁচ হাজার

আপডেট টাইম : ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০