ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ লকডাউনের নিয়ম ভঙ্গ করে সমালোচনার মুখে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। নিয়মের বাইরে গিয়ে নিজের পরিবারকে নিয়ে সমুদ্র সৈকতে গিয়েছিলেন এই মন্ত্রী। বৃহস্পতিবার (২ জুলাই) ডেভিড ক্লার্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সাম্প্রতিক সময়ে অনেক শক্তিশালী দেশও যখন করোনার কাছে বিপর্যস্ত হয়ে পড়েছে তখন কঠোর বিধি-নিষেধের কারণে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড।

করোনাকালে গত এপ্রিলে লকডাউন ভেঙে সপরিবারে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সমালোচিত হয়েছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এরপর পাহাড়েও ভ্রমণে গিয়েছিলেন তিনি। এ বিষয়গুলো সামনে আসায় তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তখনই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু করোনাজনিত সংকটকালে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছিল। তবে পদাবনতি হয়েছিল তাঁর। এবার আর ক্লার্ককে ফেরাননি জেসিন্ডা আরডার্ন। জানা গেছে, সম্প্রতি নিউজিল্যান্ডে আইসোলেশনে থাকা দুই ব্যক্তি কোনো করোনা পরীক্ষা ছাড়াই তাঁদের মৃত্যুপথযাত্রী আপনজনের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি পান। পরে ওই ব্যক্তিদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদিকে পদত্যাগের বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর পুরো দায়ভার আমি নিচ্ছি।’ ক্লার্ক পদত্যাগ করায় আপাতত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিন্সকে। তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০