ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির দ্বিতীয় দিনের অভিযানে আরও একজনের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের অভিযানে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালে ৩৩ জনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। ওই ঘটনায় গতকালই ৮ জন নারী, ৩ জন শিশুসহ মোট ৩২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়।

লঞ্চডুবির ঘটনায় আজ সকালে ময়ূর-২ লঞ্চের মালিক ও মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা মামলা হয়েছে।

নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল ইসলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ শাহজামান।

এদিকে ময়ূর-২ এর ধাক্কায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি এয়ার লেপ্টিংয়ের মাধ্যমে পানির নিচ থেকে ওপরে তোলা হয়েছে।

মঙ্গলবার সকালে লঞ্চটি উদ্ধারের পর সেটিকে এখন তীরে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির দ্বিতীয় দিনের অভিযানে আরও একজনের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০