ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারত-চীন সংঘাতের মধ্যেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সেনা সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গালওয়ান উপত্যকায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় ভারত-চীন সীমান্তে উত্তেজনা চরমে। এরমধ্যেই নিয়ন্ত্রণরেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান। তবে পাকিস্তান কোনো অভিযানে নামলে উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুশিয়ার দিয়েছে ভারতীয় সেনা।

প্রতিবেদন অনুসারে, ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব কাশ্মীরে এখনো পড়েনি। ১৪ নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মীর হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।

তিনি আরো বলেন, পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক আছি।

জম্মু-কাশ্মীরে সংযুক্ত কমান্ডের বৈঠকে সেনার পক্ষ থেকে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় দ্রুত বাঙ্কার তৈরির ওপরে জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন ১৫ নম্বর কোরের কমান্ডার।

এরআগে, ২১ জুন পাকিস্তানশাসিত জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ করে ভারত। এতে এক কিশোর নিহত হয়। ওই হামলায় কিশোরটির মা-সহ আরো এক কিশোর আহত হয়। পরদিন ২২ জুন পাকিস্তান বাহিনীও ভারতের কৃষ্ণা ঘাঁটি ও নৌ-সেনা সেক্টরে দুই দফা হামলা চালায়। এতে ভারতের এক সেনা নিহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারত-চীন সংঘাতের মধ্যেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সেনা সমাবেশ

আপডেট টাইম : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০