ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

৮৭ দিনে ঝরল ৯৭১ প্রাণ করোনা উপসর্গ নিয়ে ২৯ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সর্দি-জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩০ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত ৮৭ দিনে ৯৭১ জনের মৃত্যু হল। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা মেডিকেল কলেজ হসাপাতালের করোনা ইউনিটে ১১ জন মারা গেছেন। মঙ্গলবার বিকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার শালগাড়ি, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া, রাজশাহী মহানগরীর বেলদারপাড়া ও নওগাঁ সদর উপজেলার জগেশ্বর কীর্তিপুরে।

বরিশাল, ঝালকাঠি ও নলছিটি : বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়। এ মধ্যে একজন রয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার মিরহার গ্রামের এক নারী।

শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলার চরপালং এলাকায় আবু বকর ছিদ্দিকী নামে এক ব্যাংকারের মৃত্যু হয়েছে। তিনি জনতা ব্যাংক শরীয়তপুর শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বুধবার দু’জনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রাম ও কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামে।

বান্দরবান : বান্দরবান পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো বুধবার বিকালে মারা গেছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে।

দাগনভূঞা (ফেনী) : দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের মেম্বার নূর ইসলামের ভাই আহসান উল্যাহ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কচুয়া ও হাজীগঞ্জ (চাঁদপুর) : কচুয়ায় আবদুল হাকিম নামে ইউনিমেড ও ইউনিহেলথ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের মৃত্যু হয়েছে। তিনি বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ইদ্রিস বকাউলের বাসায় মারা যান। এছাড়া হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের এক ব্যক্তিকে মঙ্গলবার রাতে ঢাকায় নেয়ার পথে মারা যান। তিনি মতলব দক্ষিণ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনীয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও সাবেক ইউপি সদস্য আবুয়াল আহসান মালকার মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

৮৭ দিনে ঝরল ৯৭১ প্রাণ করোনা উপসর্গ নিয়ে ২৯ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০