ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন কি আবিষ্কার হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ যতবেশি বাড়ছে, ততবেশি গুজবও ছড়াচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভাইরাস নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে করোনার ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কার নিয়ে। কারণ বিশ্বের সব মানুষের মনে এখন একটাই প্রশ্ন— কবে তৈরি হবে এই প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার এমনকি টুইটারেও বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত ওয়ালে একটি বার্তা ঘুরে বেড়াচ্ছে। বার্তাটি এমন, ‘বিশাল খবর! করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি! ইনজেকশন পুশ করার মাত্র তিন ঘণ্টার মধ্যেই সুস্থ হবেন করোনা আক্রান্ত রোগী! যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন।  প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, Roche Medical Company আগামী রোববার এই ভ্যাকসিন বাজারজাত করবে এবং লাখ লাখ ডোজ তৈরি হয়েছে কোম্পানি থেকে।’

অনেকেই এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু করোনার প্রতিষেধক তৈরি হলো এবং সেটা নিয়ে বিশ্বের মূলধারার কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়নি। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তাহলে প্রকৃত বিষয়টি কী?

প্রকৃতপক্ষে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষেধকের যে ছবিটি ঘুরে বেড়াচ্ছে সেটি আসলে কোনো প্রতিষেধকই নয়। এটি দক্ষিণ কোরিয়ান ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান Sugentech এর উৎপাদিত করোনাভাইরাসে আক্রান্ত কিনা তার টেস্টিং কিট। এর ব্র্যান্ড নেম SGTi-flex COVID-19 IgM/IgG বা COVID-19 IgM/IgG।

গত ১৭ মার্চ ২০২০ ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে এই কিট নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। মূলত, এরপর থেকেই কিছু নীতিহীন মানুষ নিছক মজা করার উদ্দেশ্যে বা না বুঝে ছবিটি ভাইরাল করছে। করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে এখনও গবেষণা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন কি আবিষ্কার হয়েছে

আপডেট টাইম : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০