ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাম্বিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গাম্বিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। তিনি ধর্ম প্রচারের কাজে সেখানে সফররত ছিলেন। ওই ইমামের বয়স হয়েছিল ৭০ বছর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই ইমাম ১৩ই মার্চ সেনেগাল থেকে গাম্বিয়ায় যান। তাকে রাজধানী বানজুলের বুনদুং মসজিদে থাকতে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তিনি এর আগে আরো ৬টি দেশ ভ্রমণ করে সেখানে গিয়েছিলেন। তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বানজুলে অবস্থানকালীন সময়ে অসুস্থ বোধ করায় নিকটস্থ এক স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখান থেকে শুক্রবার তাকে অ্যাম্বুলেন্সে করে এক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

পশ্চিম আফ্রিকার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৫ জনে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯৬ জন। অবশ্য এর মধ্য থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬৫৮ জন। সমগ্র বিশ্বে ১৯৫ টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ঘটেছে এই ভাইরাসের। দ্রুতবেগে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাম্বিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু

আপডেট টাইম : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০