ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইতালিতে একদিনে আরো ৬০৩ মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬০৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মৃত্যু হলো ৬ হাজার ৭৭ জনের।

ইতালির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। এ নিয়ে দেশটিতে এ রোগে মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৮ জন।

গত রোববার ইতালিতে একদিনে মৃত্যু হয়েছিল ৬৫১ জনের। তিনদিন আগেই সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

এদিকে গত তিনদিনে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ইতালির ত্রিয়েস্তা হাসপাতালে গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ খান (৬০) নামের একজনের  মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে তিনি জ্বর, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ইতালির মোনফালকোনা শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী।

আর গত শুক্রবার রাতে ইতালির  মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা যান। সর্দি কাশি, ঠাণ্ডা জনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৬ হাজার ৯৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৫ জন। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইতালিতে একদিনে আরো ৬০৩ মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০