ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় মৃত্যু ১৬ হাজার ছাড়িয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃত্যু ১৬ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছে ১৬ হাজার ৩১৫ জন। সংক্রমণের শিকার ৩ লাখ ৭৩ হাজার ১৬০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ এক হাজার ৩৯০ জন।

মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, উহান থেকে ছড়িয়ে পড়া মরণঘাতী ভাইরাসটি চীন ছাড়াও এরইমধ্যে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার ১৯৫ দেশে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। এছাড়া স্পেন, ইরান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের এ সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

বিপর্যস্ত ইতালিতে সোমবার একদিনে মৃত্যু হয়েছে ৬০১ জনের, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৭৬ জন। মোট আক্রান্ত ৬৩ হাজার ৯২৭ জন। মৃতের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। গত ২৪ ঘণ্টায় ৪৩৫ জন মারা গেছেন। সবমিলিয়ে মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩২১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৯ জনে।

এরপর তালিকার রয়েছে ইরান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ১ হাজার ৮১২ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩৮ জন। দেশটি মোট মৃতের সংখ্যা ৮৬০ জন। এছাড়া নতুন করে ৩ হাজার ৮৩৮ জন আক্রান্ত হয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৫৬ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮৯ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সংখ্যা ৫০৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩২ জনে। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ১০৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে মাত্র ৬৪ জন, যা আগের দিন ছিল ৯৮। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৬১ জন।

বাংলাদেশে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। নতুন করে আরো ৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। এছাড়া ভারতে ৯ জন গিয়েছে। গত একদিনে সংক্রমণ ধরা পড়েছে আরো ৭১ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় মৃত্যু ১৬ হাজার ছাড়িয়েছে

আপডেট টাইম : ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০