ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনের উহানে টানা ৫ দিন নতুন করোনা আক্রান্ত নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের যেই উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, সেই উহানে টানা গত পাঁচ দিনে কেউ করোনা আক্রান্ত হননি। এমনকি গোটা চীনে স্থানীয়ভাবে রবিবার কেউ করোনা আক্রান্ত হয়নি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার এমন তথ্য দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চীনে বিদেশ থেকে আসা আরও ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছে।
দেশটিতে করোনাভাইরাসে আরও নয়জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই উহান নগরীর বাসিন্দা। গত বছরের শেষের দিকে এখানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
চীনে করোনাভাইরাসে আক্রান্তের হার কমে আসায় বিশ্বের অন্যান্য দেশ এ বৈশ্বিক মহামারি মোকাবিলার প্রচেষ্টায় পদক্ষেপ জোরদার করেছে।
তবে বিদেশ থেকে আসা মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণের প্রবাহের ব্যাপারে উদ্বিগ্ন চীন। বিদেশ থেকে আসা লোকের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে বর্তমানে সাড়ে তিনশ’ ছাড়িয়ে গেছে।
এখন পর্যন্ত চীনে ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সংরক্ষিত তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪১ জনে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। প্রাণঘাতী এই ভাইরাসে রবিবার আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যান ৭৯৩ জন।
আলজাজিরা জানায়, এনিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনের উহানে টানা ৫ দিন নতুন করোনা আক্রান্ত নেই

আপডেট টাইম : ০৬:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০