ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা থেকে মুক্তি পেতে স্পেনে সমস্বরে আযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের দেশ স্পেনে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য ধ্বনিত হলো ‘আল্লাহু আকবার’। ঘরের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সম্মিলিতভাবে আযান দিলেন দেশটির মুসলিম কমিউনিটি। বাইরে উচ্চস্বরে আযান দেয়ার অনুমতি না থাকলেও দেশটির প্রশাসন  করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মুসলমানদের এমন আয়োজনের আবেদনে সম্মতি প্রকাশ করে।

জানা যায়, করোনাভাইরাস থেকে মুক্তির জন্য স্রষ্টার কৃপা কামনায় সম্মিলিতভাবে একই সময়ে নিজ ঘরের বারান্দা বা জানালায় দাঁড়িয়ে আযান দেয়ার জন্য মুসলিম কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘ভালিয়ান্তে বাংলা’ আবেদন করে। কর্তৃপক্ষও তাতে সম্মতি প্রদান করে।

শুক্রবার এ সংক্রান্ত সংবাদ স্থানীয় সংবাদ মাধ্যম ইউরোপা প্রেস এর একটি প্রতিবেদনেও প্রকাশিত হয়। ‘ভালিয়ান্তে বাংলা’ এর সভাপতি মো. ফজলে এলাহী বলেন, স্পেনে মুসলিম শাসনের অবসান হওয়ার পর আর উচ্চস্বরে বাইরে আযানের ধ্বনি শোনা যায়নি। যে ভয়াবহ করোনাভাইরাস প্রকোপ ছড়িয়েছে স্পেনে, সেজন্য এ বিপদ থেকে মুক্তির জন্য উচ্চস্বরে একই সময়ে আযান দেয়ার অনুমতি আমরা চেয়েছিলাম। স্পেনের কর্তৃপক্ষও আমাদের সে অনুমতি দেয়। সেজন্য সুন্দরভাবে মাদ্রিদ, বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরের মুসলিম অধ্যুষিত এলাকায় আযান দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত আধিক্যতার হিসেবে স্পেনের অবস্থান তৃতীয়। দেশটিতে শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫১০জন ও মৃত্যুবরণ করেছেন ১হাজার ৯৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৮ জন। করোনাভাইরাস মোকাবেলায় দেশটিতে ১৪ মার্চ থেকে জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা থেকে মুক্তি পেতে স্পেনে সমস্বরে আযান

আপডেট টাইম : ০২:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০