ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভুটানের প্রধানমন্ত্রীর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ রাস্তায় রাস্তায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভুটানে এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশটিতে। দেশটির রাজধানী থিম্পুতে প্রধানমন্ত্রী লোটে শেরিং নিজে একটি পিকআপভ্যানের ওপর দাঁড়িয়ে জনগণের মধ্যে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন। খবর বিবিএসের।

ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, ওই দিন তিনটি স্পটে জনপ্রতি ১০০ মিলিলিটার করে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয়েছে।

এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়। জীবাণুনাশক সংগ্রহ করতে কমলা রঙের পোশাক পরিহিত কর্মীদের কাছে পাত্র নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

পাশাপাশি দেশের ধনী ব্যক্তিদেরও অসচ্ছল মানুষদের মাস্ক-জীবাণুনাশক দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ভুটান সরকার।

মাস্ক-জীবাণুনাশক কিনতে ফার্মেসিগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইতিমধ্যে দেশটির রাজধানী থিম্পুর বেশিরভাগ ফার্মেসিতেই মাস্ক ও জীবাণুনাশকের ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় শহরটির একাধিক স্থানে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করছে ভুটান সরকার।

গত শুক্রবার দেশটিতে ভারত থেকে যাওয়া এক মার্কিন পর্যটকের শরীরে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এর পর পরই আতঙ্কিত মানুষ থিম্পুর ফার্মেসিতে ভিড় করতে থাকেন।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনেক ফার্মেসি বা দোকানের মাস্ক ও জীবাণুনাশক ফুরিয়ে যায়। এ কারণে শনিবার শহরটিতে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয়। আর এ কাজে যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং নিজেই।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তিনি এমবিবিএস পাস করেছেন।

২০১৮ সালে দেশটির জাতীয় নির্বাচনে ৪৭ আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে তার দল ডিএনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভুটানের প্রধানমন্ত্রীর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ রাস্তায় রাস্তায়

আপডেট টাইম : ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০