ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা ভাইরাসে আক্রান্ত মিশরের সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৭২ বার
হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসে এখন পর্যন্ত মিশরের ২৯৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ১০ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে  নোভেল করোনাভাইরাসের বিস্তার বন্ধে  সব মসজিদ, গির্জা ও ধর্মীয় প্রার্থনা সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে মিসরের ধর্মীয় কর্তৃপক্ষ। শনিবার (২১ মার্চ) এই নির্দেশনা জারি করা হয়।
দেশজুড়ে বিভিন্ন মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ধর্মীয় ওয়াকফ কর্তৃপক্ষ ও কপটিক অর্থোডক্স গির্জা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত অন্তত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আলাদা বিবৃতিতে মন্ত্রণালয় ও গির্জা জানায়, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের বড় জমায়েত এড়িয়ে চলতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। কারণ এতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপক শঙ্কা রয়েছে।
ধর্মীয় ওয়াকফ মন্ত্রণালয় জানায়, সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ থেকে শুরু হয়ে আগামী দুই সপ্তাহ যা অব্যাহত থাকবে।
মসল্লিদের বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর নির্দেশনায় কপটিক অর্থোডক্স গির্জা জানায়, তারা সব গির্জা বন্ধ ও ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা ভাইরাসে আক্রান্ত মিশরের সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ০৩:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০