ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা মোকাবেলায় ‘দারুণ’ কাজ করছে শহীদ আফ্রিদি ফাউন্ডেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যে কোনো সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গেছে সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।

অসহায় মানুষের গড়ে তুলেছেন শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। সেই সংস্থা থেকেই আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেন এ লেগস্পিনিং অলরাউন্ডার।

তেমনটাই দেখা গেল এবারও। চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে এগিয়ে এলো শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ছাড়াও পাকিস্তানে করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় জরুরি জিনিসপত্রও সরবরাহ করছে আফ্রিদি ফাউন্ডেশন।

শুধ তাই নয় দেশটিতে করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে আফ্রিদির এই সংস্থা।

নিজের ফাউন্ডেশন থেকে দুস্থ-অসহায়দের সেবার বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন আফ্রিদি। সেখানে নিজের ফাউন্ডেশনের কার্যক্রম চালানোর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন।

এরপর আফ্রিদি লিখেছেন, ‘মহামারী কোভিড-১৯ এর কারণে চলমান সংকটে আমাদের সবার দায়িত্ব একে অপরকে সাহায্য করা এবং অসহায়দের নিয়ে ভাবা। সচেতনতা সৃষ্টি, সতর্কতামূলক তথ্য দেয়ার মাধ্যমে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করতে আমি আমার কাজ করে যাচ্ছি।’

তিনি আরো লেখেন, ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন এখন স্বাস্থ্যবিষয়ক মিশনে নেমেছে। এরই মধ্যে পাকিস্তানের অনেক স্থানে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করেছি আমরা। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা নির্দেশনা দিচ্ছে আমার ফাউন্ডেশন। করোনাভাইরাসের উপসর্গ বা সন্দেহভাজনদের রাখার জন্য একটি আইসোলেশন ওয়ার্ডও খোলা হয়েছে। আমাদের ফাউন্ডেশন ‘নটআউট থাকার আশা’ মিশনটি চালিয়ে নেয়ার লক্ষ্যে খাবার জোগাতে অক্ষম প্রত্যেককে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি দিয়েছি। যাতে করে এই সংকটময় সময়টিতে তারা টিকে থাকতে পারে। আমি সবাইকে অনুরোধ করছি নিজেদের যত্ন নিন এবং বাড়িতেই নিরাপদ থাকুন।’

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ছাড় দেয়নি পাকিস্তানকেও। এখনও পর্যন্ত পা্ওয়া খবরে পাকিস্তানে করোনা রোগীর সংখ্যা ৬৪৫ জন। এর মধ্যে মারা গিয়েছেন ৩ জন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা মোকাবেলায় ‘দারুণ’ কাজ করছে শহীদ আফ্রিদি ফাউন্ডেশন

আপডেট টাইম : ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০