ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ-কালের মধ্যেই এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন অবস্থায় আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত আজ কিংবা আগামীকালের মধ্যেই হতে পারে।

আন্তঃশিক্ষাবোর্ড ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসি পরীক্ষা পেছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, পরীক্ষা পেছানো হবে কি না তা আজ কিংবা আগামীকাল পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা ঠিক সময়ে হলে শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পর পর সিট প্ল্যান করা হতে পারে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ করা হয়েছে কোচিং সেন্টারগুলোও।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ-কালের মধ্যেই এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০