ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মানবদেহে করোনার ‘টিকা’ সফলভাবে প্রয়োগ করল চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পর এবার পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে চীন। শুক্রবার চীনা স্বেচ্ছাসেবীদের কোভিড-১৯’র টিকা দেয়া হয়। চীনের সামরিক বিজ্ঞানীরা এ টিকা তৈরি করেছেন বলে শনিবার (২১ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

এতে বলা হয়েছে, চীনা গণমুক্তি ফৌজ সামরিক চিকিৎসা একাডেমির একটি গবেষণা দল এ টিকা বের করেছে। গবেষণা দলের নেতৃত্ব দেন জৈব হুমকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষজ্ঞ চেন উই। ইবোলার টিকা তৈরির সফলতার ভিত্তিতে কোভিড-১৯’এর টিকা তৈরির কাজ করা হয়। এ জন্য স্থানীয় কয়েকটি কম্পানির সহায়তা নেয়া হয়েছে।

চীনা স্বেচ্ছাসেবীদের প্রথম দলের সবাই উহানের অধিবাসী এবং তাদের বয়স ১৮ থেকে ৬০। প্রথম দলকে চারভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ভাগে ৩৬ জন করে সদস্য রয়েছেন।

টিকা দেয়ার পর ১৪ দিন তাদের সঙ্গরোধ বা কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর টিকার জন্য তাদের শরীরে কোনও খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কিনা তা নির্ণয়ের জন্য গবেষকরা ছয় মাস তাদের ওপর নজর রাখবেন।

গত সোমবার মার্কিন গবেষকরা প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা দেন। এর মাত্র ১৯ ঘণ্টা পরই চীনের টিকা পরীক্ষামূলকভাবে দেয়ার অনুমতি লাভ করে।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ৩ হাজার ২৫৫জনের প্রাণহানী হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮ জন। বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় ২ লাখ ৮৫ হাজার ৭৭৩ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১ হাজার ৮৭৬ জন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ৫৮৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মানবদেহে করোনার ‘টিকা’ সফলভাবে প্রয়োগ করল চীন

আপডেট টাইম : ১০:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০