ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত সন্দেহে সিলেটে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত নারীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন যুক্তরাজ্য ফেরত এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৬১ বছর।রোববার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হীমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,  শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত এমন সন্দেহে হাসাপতালে ভর্তি হয়েছিলেন। কোনো পরীক্ষা-নিরীক্ষার আগেই তার মৃত্যু হয়।

জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডন ফেরত ওই নারী নগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা। ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়।

সূত্র মতে, আইইডিসিআর থেকে লোক এসে ওই নারীর রক্তের নমুনা নেয়ার কথা ছিল। কিন্তু নমুনা নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৪ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে একজনের মৃত্যু হলো। বাকিদের মধ্যে সৌদি ফেরত এক নারী ও কিশোরসহ এখনো তিনজন চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনায় আক্রান্ত সন্দেহে সিলেটে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০