ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনা আতঙ্ক ৯০ জন ভারতীয় যাত্রীবাহী বিমান নামতে দেয়নি ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতে। এই সংক্রমণ আটকাতে কঠোর সিদ্ধান্ত নিল দেশটি। শুক্রবার দিল্লি বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি আমস্টারডাম থেকে আসা একটি বিমানকে। ওই বিমানে ৯০ জন ভারতীয়ও ছিলেন। বিদেশে করোনা আতঙ্কেই তারা দেশে ফেরার লক্ষ্যে বিমানে চড়ে বসেছিলেন। কিন্তু ওই বিমানের ফ্লাইট প্ল্যানের অনুমোদন ছিল না। তাই বিমানটিকে দিল্লিতে নামার অনুমতি দেওয়া হয়নি। বিমানটি শেষ পর্যন্ত আমস্টারডামেই ফিরে যায়।

যত দিন গড়াচ্ছে, ততই করোনা আতঙ্ক থাবা বসাচ্ছে দুনিয়া জুড়ে। হাজার হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে ইটালি ও স্পেনের পরিণতি দেখে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি থেকে আসা বিমানের উপর ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত ১৮ মার্চই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ওই বিমানটি ওই বিধি লঙ্ঘন করেছে। তার ফ্লাইট প্ল্যানেরও অনুমোদন ছিল না। তাই সেটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি।

আগামী রবিবার অর্থাৎ ২২ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। করোনা রুখতে এই সিদ্ধান্তের কথাও আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের মাটিতে পা রাখতে না পেরে, ওই বিমানটির ৯০ জন ভারতীয়ের অনেকেই তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে ভারত সরকার বলছে, বৃহত্তর স্বার্থে সেই ৯০ জনকে তাদের ফিরিয়ে দিতেই হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনা আতঙ্ক ৯০ জন ভারতীয় যাত্রীবাহী বিমান নামতে দেয়নি ভারত

আপডেট টাইম : ০৭:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০