ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার ট্রাম্পের হোয়াইট হাউসেও হানা দিল করোনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কার্যালয় ও বাসভবনও করোনার নাগাল থেকে বাঁচতে পারলো না। প্রথমবারের মতো সেখানেও খোঁজ মিলেছে করোনা আক্রান্তের। এর মধ্য দিয়ে হোয়াইট হাউসও অনিরাপদ হয়ে উঠলো। আক্রান্ত ব্যক্তি ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের এক কর্মী।

শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পেন্সের মুখপাত্র কেটি মিলার ওই বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় আমরা জানতে পারি, ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স কেউই ওই ব্যক্তির সংস্পর্শে আসেননি।

এর আগে করোনায় আক্রান্ত হতে পারেন ভেবে ট্রাম্পের পরীক্ষা করা হয়, কিন্তু তার নেগেটিভ আসে। তবে এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের করোনা টেস্ট করা হয়নি।

আমেরিকায় দিন দিন করোনার প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতিতে লোকজনকে ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২৩৬ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন হাজারো মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার ট্রাম্পের হোয়াইট হাউসেও হানা দিল করোনা

আপডেট টাইম : ০২:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০