ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনার সংক্রমণ রোধে মালয়েশিয়ায় গৃহবন্দি ৬ লাখ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার সংক্রমণ রোধে এই মুহূর্তে পুরো বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে মালয়েশিয়া। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে লকডাউনের সময়কাল আরো বাড়তে পারে।
গতদিনে দেশটিতে আরো ১১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০০ জনে। এছাড়া ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সেখানে ২ জন মৃত্যুবরণ করেছেন।
এমন পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ৬ লক্ষ বাংলাদেশি গৃহবন্দি অবস্থায় আছেন। তবে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হননি। তারপরও সেখানে সংক্রমণের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসীরা।
এর আগে গত ১৮ মার্চ থেকে নিজেদের পুরো লকডাউন করে নেয় মালয়েশিয়া। ফলে সেখানকার রাস্তাঘাট এখন জনশূন্য, সব জায়গায় সুনসান নীরবতা। কোথাও কেউ নেই। রাস্তাঘাটে নিরাপত্তাকর্মী ছাড়া মাঝেমধ্যে দুই একজনকে দেখা যায়।
একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু হাসপাতাল, ফার্মেসি ও সুপারশপ খোলা রয়েছে। আর বাকি সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নির্দেশ অমান্য করলে জেল-জরিমানার ব্যবস্থাও আছে।
এদিকে লকডাউনের সময় শ্রমিকদের বেতন যেন বন্ধ না হয় সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। এক ঘোষণায় মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেন, দেশ লকডাউন হলেও শ্রমিকদের বেতন পাওয়ার অধিকার রয়েছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনার সংক্রমণ রোধে মালয়েশিয়ায় গৃহবন্দি ৬ লাখ বাংলাদেশি

আপডেট টাইম : ০২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০