ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্থগিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আপাতত স্থগিত হচ্ছে। দেশের চলমান করোনা পরিস্থিতির কারণে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শনিবার (২১ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে সংসদ অধিবেশন স্থগিতের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেন, ‘এটা এই মুহূর্তে বলা যাবে না। এই সিদ্ধান্ত দেবেন মহামান্য রাষ্ট্রপতি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দেবেন।’
তবে আপনার জানেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় অধিবেশন স্থগিতও হয়তো হতে পারে। সিদ্ধান্ত যাই হোক, আগামীকাল আপনারা জানতে পারবেন।
এর আগে, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে বিশ্ব করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশি অতিথি না আসার সিদ্ধান্তে অধিবেশনটি অনিশ্চিত হয়ে পড়ে। পরে ১১ মার্চ সংসদের কার্য উপদেষ্টা পরিষদের জরুরি সভা ডেকে অধিবেশনটি চালানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিদেশি অতিথির (ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি) পরিবর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়। অধিবেশন শুরুর আগে ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্তও হয়েছিল। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্থগিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

আপডেট টাইম : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০