ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মসজিদের ইমামদের দিয়ে করোনার প্রচার চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী বলেছেন, করোনা নিয়ে আতঙ্ক তৈরি করা যাবে না।মসজিদের ইমামদের দিয়ে করোনার প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।পাশাপাশি তারকাদেরও (সেলিব্রেটি) করোনার প্রচার চালানোর উদ্যোগ নিতে বললেন। এছাড়াও  তথ্য মন্ত্রণালয়কে প্রচার বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে গত বৃহস্পতিবার(১৯ মার্চ)এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনার দোহাই দিয়ে আমরা কাজ কমিয়ে দেব সেটি হবে না। এটা বৈশ্বিক সমস্যা। এটি প্রতিরোধে যা যা করার তা করতে হবে। আতঙ্ক ছড়ানো যাবে না। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে রক্ষা করা। সেজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সেলফ কোয়ারেন্টিন করতে হবে। এখন প্রযুক্তির সময়। তাই প্রযুক্তির মাধ্যমে অনেক কাজই করা যায়। উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, সরকারি অফিস বন্ধ করা হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাবধানে থেকে কাজকর্ম করবেন।

মন্ত্রী বলেন, বিভাগীয় শহরে করোনার পরীক্ষার সরঞ্জাম রাখার ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মসজিদের ইমামদের দিয়ে করোনার প্রচার চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০