ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইতালিতে করোনায় আবারও রেকর্ড ভঙ্গ ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘন্টায় শুক্রবার আরও ৬২৭ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে ৪ হাজার ৩২ জন মারা গেল। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪০৫ জন।

দিনের পর দিন দেশটিতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে। আতঙ্ক বেড়ে যাচ্ছে জনমনে। ইতালি সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে জনগণকে সুরক্ষা দিতে।

ফলে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। চলাফেরাও সীমিত করা হয়েছে। তবু যেন মৃত্যু থামছেনা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। একদিনে নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৮৬ জন। যার ফলে দিনের পর দিন জনগণের মাঝে আতংক বেড়েই যাচ্ছে। ভয়-আতংকে দিন যাপন করেছেন ইতালিয়ান, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা।

করোনায় বাড়ছে গুরুতর অসুস্থ রোগী বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও, মোট সুস্থ হয়েছে ৫ হাজার ১শ ২৯ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ হাজার ৮শ ৬০ এর আগে ছিল ৩৩ হাজার ১শ ৯০ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ২১ জন গতকাল পর্যন্ত ছিল ৪১ হাজার ৩৫ জন যা আগের তুলনায় বেশি। এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। দেশের জনগনের আর্থিক সমস্যা মেটাতে ভিন্ন ভিন্ন খাতে বরাদ্দ দিচ্ছেন এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছেন বিভিন্ন খাতে। দেশের অর্থনীতির স্বার্থে এ বরাদ্দ দিচ্ছেন সরকার।

ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায় সর্বোচ্চ মৃত্যু। অন্যদিকে নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ। এদিকে বৃহস্পতিবার একদিনে ৫ চিকিৎসক মারা গেছে। এনিয়ে মেট ১৩ জন চিকিৎসক মারা যান দেশটিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইতালিতে করোনায় আবারও রেকর্ড ভঙ্গ ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০