ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী কেরোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন। একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

করোনাভাইরাসে ইতালিতে প্রথম কোনো বাংলাদেশি মারা গেলেন। গোলাম মাওলা (৫৫) নামে ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন।

তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মধ্যে আতংক বেড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০