ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোয়ারেন্টাইনে গেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড.মাহাথির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত এক পার্লামেন্ট সদস্যের সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল বৃহস্পতিবার তার এক মুখপাত্র বলেন, তুন মাহাথির বর্তমানে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রয়েছেন। মঙ্গলবার তিনি কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করেছেন। তবে পরীক্ষার ফল প্রকাশে অনিচ্ছার কথা জানিয়েছেন তিনি।

এমপি কেলভিন ই লি উয়েনের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ৯৫ বছর বয়সী মাহাথিরকে। সারওয়াক জেনারেল হাসপাতালে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ওই এমপি।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন উয়েন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত আরেক এমপি অ্যান্ড্রু লিং বিউর সংস্পর্শে এসেছিলেন।

টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে নিজের কোয়ারেন্টিনে থাকার অভিজ্ঞতার কথা জানান মাহাথির। তিনি বলেন, আমি কোয়ারেন্টিনে রয়েছি। সংকটটির সমাধানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অবশ্যই ১৪ দিন এ অবস্থায় থাকতে হবে।

গত মাসে শেষের দিকে ক্ষমতা ছেড়ে দেন মাহাথির। তার পুরাতন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট গঠন করে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে এসেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোয়ারেন্টাইনে গেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড.মাহাথির

আপডেট টাইম : ০৩:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০