ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লাশ রাখার জায়গা নেই ইতালির হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্বাভাবিক মৃত্যুর ফলে মর্গে লাশ রাখা নিয়ে বিপাকে পড়েছে ইতালি। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশটি যেন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫০৩ জনে 

জানা গেছে, মৃতদের সৎকারেও কড়াকড়ি করছে ইতালি সরকার। ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য শেষ প্রার্থনায় অল্প কিছু নিকটজনকে অনুমতি দেয়া হয় অংশগ্রহণে। পরিবারের সদস্যরাও তাতে মাস্ক পরে যোগ দেন। ইতালির আরেক গ্রাম জোঙ্গোতে স্থানীয় পাদ্রিরা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা দিনে একবার মৃত্যু ঘণ্টা বাজাবেন। কারণ করোনায় মৃত্যুর মিছিল বড় হতে থাকায় সারাদিনই ঘণ্টা বাজাতে হচ্ছিল।

একের পর এক বেড়েই চলেছে মৃতের সংখ্যা কিন্তু সে অনুযায়ী জায়গার সংকুলান হচ্ছে না মর্গে। স্থানীয় একটি চার্চের ধর্মযাজক বলেন, করোনার কারণে প্রতিদিন যেসব মানুষ মারা যাচ্ছেন তাদের নিরাপদে রাখার জায়গা নেই। স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি রোগীর তুলনায় হাসপাতালের সংখ্যা সীমিত। হাসপাতালের বেডে রোগীদের রাখার পর্যাপ্ত জায়গা নেই।

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ছুঁই ছুঁই করছে। সর্বশেষ খবর অনুযায়ী মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ২৩৭ জন। আর বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টা পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৯৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লাশ রাখার জায়গা নেই ইতালির হাসপাতালে

আপডেট টাইম : ০৭:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০