ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কোয়ারেন্টাইন হচ্ছে ইজতেমা ময়দান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃবেশি সংখ্যক মানুষের জন্য ঢাকার অদূরে অবস্থিত তুরাগ নদীর পারে ইজতেমা ময়দান প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানলে প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে বড় এলাকা জুড়ে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, বেশি মানুষ কোয়ারেইন্টাইন করার প্রয়োজন হলে ঢাকার কুয়েত-মৈত্রি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ কিছু হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি বিশ্ব ইজতেমা ময়দানও প্রস্তুত করার জন্য নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক আরও বলেন, কোয়ারেন্টাইন নির্দেশনা মানা না হলে প্রয়োজনে বেশি সংখ্যক মানুষের জন্য ঢাকার অদূরে অবস্থিত তুরাগ নদীর পারে ইজতেমা ময়দান প্রস্তুত করা হবে। একইসঙ্গে খুব দ্রুত দেশের ৮ বিভাগে নতুন করোনা ইউনিট স্থাপন করা হবে।

সভায় করোনাভাইরাস ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দেশে করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পেলে কী উদ্যোগ নেয়া হবে সে বিষয়েও আলোচনা করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত দেশ থেকে যাত্রীরা যেন বাংলাদেশে এই মুহূর্তে না আসে সে বিষয়েও নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কোয়ারেন্টাইন হচ্ছে ইজতেমা ময়দান

আপডেট টাইম : ০৭:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০