হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী এই ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন নতুন মৃত্যুর রেকর্ড হচ্ছে ইতালিতে এবং দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির দক্ষিণের শহর লম্ববার্ডি । একদিনে সেখানে মারা গেছেন ৩১৯ জন।
ইতালিতে চায়নার পর করোনার ছোবল সবচেয়ে বেশি। গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হেয়েছে ৮ হাজার ৭৫৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দুই লাখ।
ইতালিতে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মারা গেছে দুই হাজার ৯৭৮ জন, আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার জন। খবর আল জাজিরা ও বিবিসির
সংবাদ শিরোনাম
করোনায় ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যু
-
Reporter Name - আপডেট টাইম : ০১:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- ৩০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























