ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদি আরবে দ্রব্যমূল্য কারসাজি করে পণ্যের মূল্য বাড়ালে ২২ কোটি টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ৪৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে স্থগিত হয়ে গেছে ক্রীড়া ইভেন্টসহ সব ধরণের গণজমায়েত।

করোনার কারণে সৌদি আরবের বাজারে কোনো সঙ্কট দেখা দিলে সেই সুযোগে কারসাজি করে পণ্যের মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটর (পিপি)। শাস্তি হিসেবে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২২ কোটি টাকা জরিমানার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

দেশটির পিপি রোববার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। এতে বলা হয় বাণিজ্যিক, কৃষি, শিল্প বা সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক এই সংকটপূর্ণ পরিস্থিতিতে এমন ধরনের পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে, যেটা বাজার মূল্যে নেতিবাচক বা অনুচিত প্রভাব ফেলবে। এর একমাত্র উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা।

এতে শাস্তি হিসেবে ২২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কিন্তু সারাবছরের মোট বিক্রয়ের পরিমাণ যদি ২২ কোটি (প্রায়) টাকার কম হয় তা হলে মোট বিক্রয়ের ওপর ১০ শতাংশ জরিমানা করা হবে।

এদিকে সোমবার পর্যন্ত দেশটিতে ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস ছড়ানো রোধ করতে দেশটির শপিংমলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খাবারের দোকান ও ওষুধের দোকানগুলো খোলা রাখতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদি আরবে দ্রব্যমূল্য কারসাজি করে পণ্যের মূল্য বাড়ালে ২২ কোটি টাকা জরিমানা

আপডেট টাইম : ০৫:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০