ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কোয়ারেন্টাইন অমান্য করে বিয়ে, বৌভাত বন্ধ করল প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্রান্স থেকে দেশে ফিরে সরকারি নির্দেশনা না মেনে বিয়ে করেন হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা মাসুক মিয়া। বিষয়টি জানতে পেরে আজ মঙ্গলবার তার বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্ত্রীসহ মাসুক মিয়াকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

প্রশাসনের নির্দেশনা অমান্য করলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলেও জানিয়েছেন প্রশাসন।

লাখাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করাব গ্রামের প্রবাসী মাসুক মিয়া গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে ফেরেন। বিদেশ থেকে ফিরে যেখানে তার দুই সপ্তাহ (২৬ তারিখ) পর্যন্ত তার বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার কথা, সরকারি নির্দেশনা অমান্য করে তিনি গতকাল সোমবার বিয়ে করেন।

সঞ্চিতা কর্মকার বলেন, মাসুক মিয়া একই উপজেলার জিরুন্ডা গ্রামে বিয়ে করেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে আজ দুপুরে বরের বাড়িতে গিয়ে তাদের বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়। স্বামী-স্ত্রীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা আরও জানান, মাসুক মিয়াসহ তার বাড়ির সবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়।

মাসুক মিয়া ও তার পরিবারের লোকজন সঠিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান সঞ্চিতা কর্মকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কোয়ারেন্টাইন অমান্য করে বিয়ে, বৌভাত বন্ধ করল প্রশাসন

আপডেট টাইম : ০১:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০