ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করলেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করলেন বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বাবা’ নামের এই ৩১ পঙ্‌ক্তির কবিতা শেখ রেহানা রচনা করেছিলেন ২০১০ সালের ১৭ মার্চ বাবার ৯০তম জন্মদিনে।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে কবিতাটি আবৃত্তি করেন বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আবৃত্তি আগেই রেকর্ড করা হয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাবাকে নিয়ে লেখা ছোট বোনের কবিতাটি আবৃত্তি করছিলেন, তখন শেখ রেহানাও পাশে ছিলেন। পুরো কবিতাটি এখানে দেয়া হলো:

বাবা

শেখ রেহানা

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে

শুভেচ্ছা জানানো ছিল

আমার সবচেয়ে আনন্দ।

আর কখনও পাব না এই সুখ

আর কখনও বলতে পারব না

শুভ জন্মদিন।

কেন এমন হলো?

কে দেবে আমার প্রশ্নের উত্তর

কোথায় পাব তোমায়…

যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো

আকাশের দিকে তাকিয়ে বলব

শুভ জন্মদিন।

তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে

ঢেউদের খেলার মাঝে থাকো বলব

শুভ জন্মদিন।

সমুদ্রের গর্জনে শুনব কি

তোমার বজ্রকণ্ঠ?

পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ

নীল আকাশে লুকোচুরি খেলে

তুমি কি ওখানে?

তাকিয়ে বলব

শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে

ওখানে কি তুমি?

আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়

তোমাকে খুঁজব, ডাকব

যে প্রতিধ্বনি হবে

ওখানে কি তুমি?

শুভ জন্মদিন।

শুভ জন্মদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করলেন শেখ হাসিনা

আপডেট টাইম : ১১:৫০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০