হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে বিশ্বের ১৬০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও হানা দিয়েছে এটি। দেশটিতে ছড়িয়ে পড়া এই মহামারি প্রতিরোধে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া দেশটির সব মসজিদে নামাজ আদায় স্থগিত করা হয়েছে।
দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাদের সিদ্ধান্তে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস।
মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে ১৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্তের খবর পাওয়া যায়নি দেশটিতে।
Reporter Name 

























