ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঘুমাও পিতা, আমরা জেগে রব তোমার আদর্শ বুকে নিয়ে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের মানুষ তার আদর্শ নিয়ে জাগ্রত থাকবে এবং তার দেয়া পতাকাকে চিরকাল সমুন্নত রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, তুমি ঘুমিয়ে আছ টুঙ্গিপাড়ার সবুজ ছায়াঘেরা মাটিতে পিতা মাতার কোলের কাছে। তুমি ঘুমাও পিতা শান্তিতে। তোমার বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা জেগে রইবো তোমার আদর্শ বুকে নিয়ে। জেগে থাকবে এ দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম তোমার স্বপ্নের সোনার বাংলাদেশে। তোমার দেয়া পতাকা সমুন্নত থাকবে চিরদিন।

মঙ্গলবার রাতে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বছরব্যাপী মুজিববর্ষের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

জাতির পিতার কন্যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বোই। সেদিন আর বেশি দূরে নয়।

এ প্রসঙ্গে শেখ হাসিনা কবিগুরুর একটি বিখ্যাত গানের পঙক্তি তুলে ধরেন, ‘তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি।’

জাতির পিতার জন্মক্ষণের সঙ্গে মিল রেখে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজি পোড়ানোর মাধ্যমে শুরু হয় ‘মুক্তির মহানায়ক।’ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শত শিশুর কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এরপরই রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ জাতির উদ্দেশ্যে তার ভাষণ প্রদান করেন।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা অনুষ্ঠানে তার নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন। জাতির পিতাকে নিয়ে লেখা শেখ রেহানার কবিতা ‘বাবা’ আবৃত্তি করে শোনান শেখ হাসিনা।

কবিতার কয়েকটি পঙক্তি হচ্ছে- ‘জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে/শুভেচ্ছা জানানো ছিল/ আমার সবচেয়ে আনন্দ।/ আর কখনো পাবোনা এই সুখ/ আর কখনো বলতে পারবোনা/শুভ জন্মদিন।’

শেখ হাসিনা বলেন, পিতা, ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে তোমাকে। তোমার দেহ রক্তাক্ত করেছে। তোমার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে। কিন্তু ওরা পারেনি। ঘাতকেরা বুঝতে পারেনি তোমার রক্ত ৩২ নম্বর বাড়ির সিঁড়ি বেয়ে-বেয়ে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। জন্ম দিয়েছে কোটি কোটি মুজিবের।

‘তাই আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ সত্যের অন্বেষণে। ইতিহাস মুছে ফেলা যায় না। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আজ শুধু বাংলাদেশ নয় তোমার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে বিশ্বব্যাপী।’- বলেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যা বলেন, বাংলাদেশকে বিশ্ব চিনে নিয়েছে তোমার ত্যাগের মহিমায়।

‘ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য,’ গানটিও শত শিশু সমবেত কণ্ঠে পরিবেশন করে। কবি কামাল চৌধুরীর রচনায় ও নকীব খানের সুরে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সমবেত সঙ্গীতে কণ্ঠ মেলান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা। শতযন্ত্রীর অংশগ্রহণে পরিবেশিত হয় যন্ত্র সঙ্গীত।

শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নৃত্যনাট্য ‘চিত্রপটে দৃশ্যকাব্যে বঙ্গবন্ধু’ পরিবেশিত হয়। এছাড়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর ‘ফাদার্স ভিশন অব দি ফ্লটিং ওয়ার্ল্ড’ পরিবেশনা উপস্থাপিত হয়। এরপর ‘জয় মুজিবের জয়, জয় বাংলার জয়’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনার মাধ্যমে লেজার লাইটের অনুপম প্রদর্শনীর মধ্যদিয়ে মুজিববর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্ব শেষ হয়। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় রাতের আকাশে ভেসে ওঠে ‘শুভ জন্মদিন।’

ভুটানের রাজা জিগমে খেসার নমগেয়েল ওয়াংচুক, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ওআইসি’র মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন’র জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেয়া ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয়।

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং শহিদ বুদ্ধিজীবী ডা.আব্দুল আলিম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আজ থেকে শতবর্ষ আগে ১৯২০ সালের ২০ মার্চ রাত ৮টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মেছিলেন খোকা। ঘটনাক্রমে সেই দিনটিও ছিল মঙ্গলবার। শেখ লুৎফর রহমান এবং সায়রা খাতুনের ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। স্বদেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পরবর্তীতে যিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন এবং বাংলা ভাষা কেন্দ্রিক জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি করেন। শুধু বাংলাদেশ নয় বন্ধুপ্রতিম দেশ, ইউনেস্কো, ওআইসি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী মুজিববর্ষ উদযাপিত হবে। ২৬ মার্চ ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। সেই দিন পর্যন্ত নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপিত হবে মুজিববর্ষ।

করোনাভাইরাস প্রাদুর্ভাবে দশর্ক সমাগম ছাড়াই ভিন্ন আঙ্গিকে মুজিববর্ষের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, জাতির পিতার নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না। বাংলাদেশের মানুষকে উন্নত, সুন্দর জীবন নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। তার সে ত্যাগ বৃথা যায়নি। আজ বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। আমাদের আরো এগিয়ে যেতে হবে। গড়তে হবে জাতির পিতার ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।

নবীন প্রজন্মের কাছে প্রধানমন্ত্রী উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশু-কিশোর, তরুণ সমাজের কাছে আমার আবেদন- তোমরা দেশকে এবং দেশের মানুষকে ভালবাসবে।

তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। স্বাধীন জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে চলার উপযুক্ত নাগরিক হিসেবে তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। ঠিক যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে ভালবেসেছিলেন, সেভাবেই ভালবাসতে হবে। তার আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঘুমাও পিতা, আমরা জেগে রব তোমার আদর্শ বুকে নিয়ে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০