ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুজিববর্ষে বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাকটিকিট যুক্তরাষ্ট্রে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ আগামী ১৭ মার্চ ২০২০ সকালে জ্যাকসন হাইটসের প্রধান পোস্ট অফিস থেকে বিশেষ স্মারকচিহ্নযুক্ত ডাকটিকিট প্রকাশ করবে। এতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) থাকবে।

১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সিলমোহর ব্যবহারের সুযোগ থাকবে বলে জানা গেছে। শুধুমাত্র জ্যাকসন হাইটসের ডাক অফিসে এই সিলমোহর সম্বলিত ডাকটিকিট কেনার সুযোগ থাকবে। ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক প্রকাশিত হবে।

বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষে জ্যাকসন হাইটসের প্রধান পোস্ট অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবার উদ্যোগের মধ্যে এটি একটি প্রয়াস বলে অভিহিত করেছেন এই স্মারক ডাকচিহ্ন প্রকাশের জন্য আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা।

২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান পোস্ট অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করেন নিউইয়র্ক স্টেট সিনেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুজিববর্ষে বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাকটিকিট যুক্তরাষ্ট্রে

আপডেট টাইম : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০