ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

নোয়াখালীর হাতিয়ায় গ্রেপ্তার ২, অস্ত্র তৈরির কারখানার সন্ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভয়ারচর এলাকায় অভিযান চালিয়ে বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, দুটি এলজি, একটি বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত বাবুল ও আনোয়ার হোসেন হাতিয়ার ভয়ারচরের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনা-বেচার খবর পেয়ে র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ও সিপিসি-৩ লক্ষ্মীপুর প্রথমে হাতিয়ার ভয়ারচরে অভিযান চালায়। এসময় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বাবুল ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালানো হয়। ওয়ার্কশপের একটি কক্ষ তারা অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে। ওই কক্ষ থেকে একটি একনলা বন্দুকের গুলিসহ বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রামগতি বাজারে রায়হানের ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হয়। ওই অস্ত্রগুলো চরের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

নোয়াখালীর হাতিয়ায় গ্রেপ্তার ২, অস্ত্র তৈরির কারখানার সন্ধান

আপডেট টাইম : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০