ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোদির আমন্ত্রণে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। দক্ষিণ এশিয়ার অনেক দেশে ছড়িয়ে পড়েছে করোনা। এমন অবস্থায় করোনাভাইরাস মোকাবেলার জন্য পরিকল্পনা করতে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি। আর তার আমন্ত্রণে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কালের কণ্ঠকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মোদির এই প্রস্তাবে এরই মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান সাড়া দিয়েছে। সেই সঙ্গে ওই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মোদির এমন প্রস্তাবের প্রশংসাও করেছেন বলে জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এর আগে আজ শুক্রবার এক টুইট পোস্টে মোদি জানিয়েছেন, আমাদের বিশ্ব বর্তমানে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে। দক্ষিণ এশিয়া, যেখানে বিশ্বের প্রচুর মানুষের বসবাস সেখানে আমাদের নাগরিকদের সুস্থতার সঙ্গে কোনো আপস করা যাবে না।

টুইট বার্তায় তিনি বলেন, আমি বলতে চাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর নেতারা করোনা মোকাবেলায় একটি শক্তিশালী কৌশল তৈরি করতে পারে। আমাদের নাগরিকদের সুস্থ রাখতে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি।

এভাবেই সদস্য দেশগুলোর নাগরিকদের সুরক্ষিত রাখা যাবে বলেই দাবি করেন তিনি। টুইট বার্তায় বলেন, এভাবে করোনা ভাইরাসের প্রকোপ থেকে সবাইকে রক্ষা করে গোটা পৃথিবীর সামনে একটি উদাহরণ তৈরি করব আমরা। সুস্থ বিশ্ব তৈরির জন্য এটা উল্লেখযোগ্য একটা পদক্ষেপ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোদির আমন্ত্রণে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০