ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনাভাইরাসে বয়োবৃদ্ধদের মৃত্যুঝুঁকি বেশি আইইডিসিআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে বয়োবৃদ্ধদের মৃত্যুঝুঁকি বেশি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণের পরিসংখ্যান তথ্য তুলে ধরে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শুক্রবার সকালে আইইডিসিআরের অডিটোরিয়ামে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রান্ত সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. ফ্লোরা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ আর শনাক্ত হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

করোনাভাইরাসে বয়োবৃদ্ধদের মৃত্যুঝুঁকি বেশি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটির সংক্রমণের পরিসংখ্যান ও তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক। যারা বিদেশ থেকে দেশে ফিরছেন, তাদের সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেন তিনি।

মীরজাদী সেব্রিনা বলেন, আইইডিসিআরের হটলাইনে ইতিমধ্যে ৪৩৪৯টি কল এসেছে। এর মধ্যে করোনাসংক্রান্ত কল ৪২১২টি। এ ছাড়া ১৬ জন সরাসরি এসেছেন।

‘আমরা অনুরোধ করব, যাদের শরীরে করোনার লক্ষণ আছে, আক্রান্ত দেশ থেকে এসেছেন তারা যেন আইইডিসিআরে সরাসরি চলে না আসেন। তারা হটলাইনে কল করুন। কারণ আপনার শরীরে করোনাভাইরাস থাকলে অন্যরা সংক্রমিত হতে পারে। আমরা বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করব। ইমেইল ও ফোনে রিপোর্ট জানিয়ে দেব’-যোগ করেন সেব্রিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনাভাইরাসে বয়োবৃদ্ধদের মৃত্যুঝুঁকি বেশি আইইডিসিআর

আপডেট টাইম : ০৩:১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০