হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মহাখালীতে একটি পেট্রলপাম্পে আগুন লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
Reporter Name 





















