ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শিবির থেকেই দেশে জঙ্গিবাদের উত্থান স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে শিবিরের মাধ্যমে জঙ্গিবাদের শুরু হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, শিবির দেশে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা ছাড়া কেউ কখনো পায়ের রগ কাটেনি। শিবির থেকেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস ও সংঘাত প্রতিরোধে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা’ শীর্ষক প্রামাণ্যচিত্র ‘হ্যাকেনস জ্যার্নি টু পিস’র উদ্বোধনী প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশিকে হত্যা করার দৃশ্য দেখলাম, পুরোহিতকে হত্যার দৃশ্য দেখলাম, বান্দরবানের এক বৌদ্ধ ভিক্ষুর হত্যার দৃশ্য দেখলাম, ধর্মযাজককে হত্যা চেষ্টার দৃশ্য দেখলাম, শিয়া মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে হত্যার দৃশ্য দেখলাম। সবগুলোর সূত্র একই। শিবির এদেশে জঙ্গিদের উত্থান ঘটাতে চেয়েছিল। এরপর আন্তর্জাতিক মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে আমাদের দেশকে যুক্ত করার প্রচেষ্টাও আমরা দেখেছি।

তিনি বলেন, সেদিন আমরা দেখেছিলাম মা তার জঙ্গি ছেলেটিকে আমাদের হাতে তুলে দেয়ার দৃশ্যটিও। আর জঙ্গিকাণ্ডে যারা নিহত হয়েছিলেন তাদের আত্মীয়-স্বজন তাদের স্বীকার করেনি। এমনকি নিহত জঙ্গিদের লাশও তার পরিবাদ গ্রহণ করেনি। বাংলাদেশের জনগণ কখনোই জঙ্গি-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শিক্ষাবিদ জাফর ইকবাল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শিবির থেকেই দেশে জঙ্গিবাদের উত্থান স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০