ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুই টাকা দিলে ভিক্ষুকরা এখন গালি দেয় এটাই দিন বদল তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি জনগণের কোনো কথা বলে না। বিএনপির রাজনীতি খালেদা জিয়ার হাঁটু আর কোমরের ব্যাথার মধ্যে ঢুকে গেছে। খালেদা জিয়ার টেম্পারেচারের মধ্যে বিএনপির রাজনীতি।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশে এখন খালি পায়ে কোনো মানুষ দেখা যায় না। এটা হলো দিনবদল। ১৫ কোটি মানুষের হাতে এখন মোবাইল, এটাই ডিজিটাল বাংলাদেশ। কোনো ভিক্ষুক এখন চাল ভিক্ষা নেয় না, দুই টাকা দিলে গালি দেয়, পাঁচ টাকা দিলে তাকিয়ে থাকে আর দশ টাকা দিলে মোটামুটি খুশি হয়। এটাই দিন বদল। পল্লীকবি জসিম উদ্দীন কুঁড়ে ঘর নিয়ে কবিতা লিখেছেন, এখন দেশে কুঁড়ে ঘর খুজে পাওয়া যায় না। কুঁড়ে ঘর এখন টিনের চালা হয়ে গেছে, কুঁড়ে ঘর আছে কবিতায়, বইয়ের পাতায়। বাংলাদেশ বদলে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

তিনি বলেন, খালেদা জিয়ার কারাগারে দুই বছর পূর্তিতে বিএনপির ছেলেমেয়েরা যেভাবে ব্যান্ডের তালে তালে নাচলো আর যুব মহিলা দলের মেয়েরা যেভাবে সাঝগোজ করল, তাতে মনে হয় খালেদা জিয়া জেলে থাকাতে তারা খুব খুশি হয়েছে।

তিনি আরো বলেন, আইন-আদালত নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই। বিএনপির আমলে আদালতের স্বাধীনতা ছিল না। তারা ল’ ডিগ্রি ছাড়া লোককে হাইকোটের বিচারক বানিয়েছে, তারা রাতে কোর্ট বসায়ে বিচার করেছে, দিনে প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে, তারাই আবার আদালত নিয়ে বড় বড় কথা বলে। বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করার বিএনপির অধিকার নাই।

তিনি বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। তার প্রমাণ পিরোজপুর। সেখানকার আওয়ামী লীগের সাবেক এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী অপরাধের দায়ে কারাগারে রয়েছে। আর বিচারক বদলির বিষয়ে ইতিমধ্যে আইনমন্ত্রী ব্যক্ষ্যা দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির রাজনীতি শেষ হয়ে গেছে অনেক আগে। বিএনপির ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেন। তিনি আওয়ামী লীগ করতেন, বেঈমানী করে শেখ হাসিনার বিরুদ্ধে গেছেন। গত নির্বাচনে তাকে বিএনপি ভাড়া করে নিয়ে এসেছে। কামাল হোসেন নাকি তার গণফোরামকে বাতিল করে দিয়েছেন। কামাল হোসেনকে বলতে চাই, আপনি একদিন নিজেই বাতিল হয়ে যাবেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মুজিববর্ষ সামনে আসছে। বঙ্গবন্ধকেু সম্মান করে মুজিববর্ষ পালন করুন তাহলে আপনাদের পাপমোচন হতে পারে। বিএনপি-জামায়াতকে আর কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না উল্লেখ করে তিনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুই বছর ধরে খালেদা জিয়া জেলে আছে আর নেতাকর্মীরা ঘরে ঘুমাচ্ছে। যদি লজ্জা থাকে তাহলে ক্ষমতা ছেড়ে পদত্যাগ করা উচিত।

জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, সাহাবউদ্দীন ফরাজী, ডা. শিমুল এমপি, ফেরদৌসী ইসলাম জেসি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদদু প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুই টাকা দিলে ভিক্ষুকরা এখন গালি দেয় এটাই দিন বদল তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০