হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৬ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বিতলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ধিত সভায় ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচী গৃহীত হয়।জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজলের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক,কিশোরগঞ্জ -১ আসনের সাংসদ ডা:জাকিয়া নূর লিপি,,কিশোরগঞ্জ -২ আসনের সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদ,জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট শাহ আজিজুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক(ঢাকা বিভাগ) সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান,পৌর মেয়র মাহমুদ পারভেজ,বিজ্ঞ জিপি বিজয় শংকর রায় প্রমুখ।
সভায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আজিজুল হক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলকে বিজয়ী করায় বিজ্ঞ আইনজীবী সমাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানকে সভায় পরিচয় করিয়ে দেয়া হয়।তারা সভায় উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।এছাড়াও ২৬ শে মার্চ উদযাপন ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলনসহ সাংগঠনিক বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Reporter Name 





















