হাওর বার্তা ডেস্কঃ ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এক অভিযানে অংশ নেয়ার সময় কমপক্ষে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কোয়ালিশন বাহিনী।
ইরাকের মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী এক বিবৃতিতে জানায়, গত রোববার (৮ মার্চ) ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে এক অভিযানে অংশ নেয়ার সময় ওই দুই মার্কিন সেনা নিহত হয়।
তবে নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। খালি বলা হয়েছে, ওই দুই সেনা ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা ও পরামর্শ দেয়ার কাছে নিযুক্ত ছিল। এই হত্যা এই ইঙ্গিত দেয় যে, ইরাক ও সিরিয়ায় এখনও আইএসের হুমকি কমেনি।
রোববার চালানো এ অভিযানের নাম অপারেশন ইনহেরেন্ট রিজলভ (ওআইআর) হিসেবে উল্লেখ করা হলেও এ সম্পর্কে বিস্তারিত কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইরাকি কর্মকর্তারা।
ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসকে দমনে স্থানীয় বাহিনীকে সামরিক সমর্থন দিতে ২০১৪ সাল থেকে মধ্যপ্রাচ্যে সক্রিয় রয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। তারা ইরাক ও সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ ও বিমান হামলায় সহায়তা দিয়ে থাকে।
Reporter Name 

























